Step 01
নিরবিচ্ছিন্নভাবে গেম খেলতে শুরুতেই গেমের সেটিংস ওপেন করো।

নিরবিচ্ছিন্নভাবে গেম খেলতে শুরুতেই গেমের সেটিংস ওপেন করো।

সেটিংস থেকে ৩ নম্বর অপশনটিকে সিলেক্ট করো

“Very Low” অপশনটিতে ক্লিক করে খেলা শুরু করো।

খেলা শুরুর আগে নিয়মগুলো একবার পড়ে নাও — প্র্যাকটিসে আরও মজা হবে।
'কুরবানি রান' একটি ওয়েবভিত্তিক গেমিং টুর্নামেন্ট, যেখানে একটি গরু বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে কয়েন সংগ্রহ করবে এবং একজন কাউ চেজার গরুর পেছনে দৌড়াবে। খেলার সময় লেন পরিবর্তন, লাফ ও স্লাইডের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। সর্বোচ্চ বৈধ স্কোর অর্জনকারী খেলোয়াড়রা লিডারবোর্ডে স্থান পাবেন।
গেমটি খেলাকালীন সময়ে অবশ্যই ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। গেম লাইভ থাকা অবস্থায় খেললেই স্কোর টুর্নামেন্টের লিডারবোর্ডে গণনা হবে। খেলতে এবং স্কোর জমা দিতে হলে অবশ্যই লগইন ও পেইড সাবস্ক্রিপশন থাকতে হবে।
খেলার সময় আকিজ ফিড সংগ্রহ করলে স্কোরের গতি ২ গুণ অথবা ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়াও ম্যাগনেট, জেটপ্যাক, ইনভিসিবল, ডাবল স্কোর ও ট্রিপল স্কোর পাওয়ার-আপ সংগ্রহের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। জেটপ্যাক ব্যবহার করলে আকাশে উড়ে কয়েন সংগ্রহ করা যাবে এবং ম্যাগনেট ব্যবহার করলে আশেপাশের সব কয়েন স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হবে।
মোবাইল/ট্যাব ব্যবহারকারীরা বামে বা ডানে সোয়াইপ করে লেন পরিবর্তন করতে পারবেন, উপরে সোয়াইপ করে লাফ এবং নিচে সোয়াইপ করে স্লাইড করতে পারবেন। কিবোর্ড ব্যবহারকারীরা লেফট অ্যারো / এ বাটন চেপে বামে, রাইট অ্যারো / ডি বাটন চেপে ডানে, আপ অ্যারো / ডব্লিউ বাটন / স্পেস চেপে লাফ এবং ডাউন অ্যারো / এস বাটন চেপে স্লাইড করতে পারবেন।
লো ব্যারিয়ার প্রতিবন্ধকতা দেখলে লাফ দিতে হবে, হাই ব্যারিয়ার প্রতিবন্ধকতা দেখলে স্লাইড করতে হবে এবং ব্লক অবস্ট্যাকল দেখলে লেন পরিবর্তন করে এড়িয়ে যেতে হবে। যত বেশি সম্ভব কয়েন সংগ্রহ এবং দূরত্ব অতিক্রম করা যাবে, তত বেশি স্কোর অর্জন করা সম্ভব হবে।
একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, অ্যাকাউন্ট শেয়ারিং, এক্সপ্লয়েট ট্রিকস, স্কোর ম্যানিপুলেশন অথবা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন প্রমাণিত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে এবং তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে না।
লিডারবোর্ডের স্কোরসমূহ ভেরিফিকেশন টিম কর্তৃক পর্যালোচনা করা হবে। সন্দেহজনক স্কোর শনাক্ত হলে তা অপসারণ, সমন্বয় অথবা বাতিল করা হতে পারে। সর্বোচ্চ বৈধ স্কোর অর্জনকারী খেলোয়াড়রা লিডারবোর্ডের শীর্ষস্থানে স্থান পাবেন।
লিডারবোর্ডের শীর্ষ ২৫ জন খেলোয়াড় পাবেন আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। এছাড়াও প্রতিদিনের ডেইলি লিডারবোর্ডের শীর্ষ ৩ জন খেলোয়াড় পাবেন আকিজ এসেনশিয়ালস-এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।
গেমপ্লে রেকর্ডিং গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। নিয়ম অনুসরণ না করলে পুরস্কার পাওয়ার যোগ্যতা বাতিল বলে গণ্য হতে পারে। খেলোয়াড়রা নিজেদের ডিভাইসের সক্ষমতা অনুযায়ী ভেরি লো, লো, মিডিয়াম অথবা হাই মোড নির্বাচন করে গেম খেলতে পারবেন।
টুর্নামেন্ট চলবে ৬ মে, ২০২৬ রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়) থেকে ১০ জুন, ২০২৬ রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত। পুরস্কার, ফলাফল এবং পুরো ক্যাম্পেইন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ভেরিফিকেশন প্রক্রিয়া, প্ল্যাটফর্ম নীতিমালা এবং টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। আকিজ রিসোর্স যেকোনো সময় পূর্বঘোষণা ছাড়া অংশগ্রহণের নিয়ম বা শর্ত পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
কোনো ফি নেই। কোনো লক নেই। শুধু দৌড়, কয়েন, আর আনন্দ।